সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

মাধবপুরে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুর:
দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার ২০ সেপ্টেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাধবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন সভায় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলার নবনির্বাচিত যুবলীগ কমিটির সভাপতি মোঃ আবুল কাসেম চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক একে এম মঈন উদ্দিন চৌধুরী সহ জেলা শাখার নেতৃবৃন্দ।এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।উল্লেখ্য, উপজেলায় যাত্রাকালে প্রধান অতিথি হিসেবে জেলার নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা যুবলীগ, বিভিন্ন ইউনিয়নের যুবলীগ সহ পৌর যুবলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা পরিষদ এর সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। যুবলীগ নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয় এবং একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত বের করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com