মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মাধবপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাংচুর মামলার জেরে ফের হামলা

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুর:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুরা গ্রামে রাস্তায় পানি আসা নিয়ে বিরোধের জেরে এক সাংবাদিকের বাড়িতে হামলা, ভাংচুর ও বাড়ির মহিলাদের মারধর করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করলে ক্ষুব্ধ হয়ে পুনরায় হামলা ও ভাংচুর চালিয়ে মামলা তুলে নিতে হুমকি দিয়ে গেছে দুর্বৃত্তরা।মামলা সূত্রে জানা যায়, গত ৩০ শে জুলাই বিকেলে পূর্ব শত্রুতার জেরে দৈনিক বাংলাদেশ সমাচার এর মাধবপুর প্রতিনিধি আক্তার হোসেন এর প্রতিবেশী মো: এনু মিয়া (৩৮), ছেলু মিয়া (৪০) উজ্জ্বল মিয়া(৩৫) সহ তাদের লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় সাংবাদিক আক্তার হোসেনের দুই বোন বাধা দিলে দুর্বৃত্তরা তাদের মারধর করে। এ ব্যাপারে আক্তার হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় ছয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ বুধবার দিবাগত রাতে মামলার প্রধান আসামি মো: এনু মিয়া কে গ্রেফতার করে। পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরপরই ক্ষুব্ধ হয়ে মামলার অন্য আসামিরা আবারও হামলা ও ভাংচুর চালায়। এসময় আক্তার হোসেন ৯৯৯ এ ফোন করে পুলিশের সাহায্য চাইলে মাধবপুর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলে, পুলিশের উপস্থিত টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আক্তার হোসেন কে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যায়। মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ইতিমধ্যেই মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com