বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ব্লাড সোসাইটির ফুলেল শুভেচ্ছা

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুর:
ব্লাড সোসাইটি ইন বাংলাদেশের পক্ষ থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।রবিবার(১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধবপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সোসাইটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।এ উপলক্ষে আয়োজিত এক অনারম্ভর অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ এরশাদ আলী।বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ-সভাপতি দৈনিক জননীর স্টাফ রিপোর্টার সুজন রায়,যুগ্ম সম্পাদক বাংলা টিভি প্রতিনিধি হামিদুর রহমান,দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর,দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ তিপু,দৈনিক ঢাকা প্রতিনিধি নাহিদ মিয়া,দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন, চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমিনুল ইসালাম ভুট্টু ব্লাড সোসাইটি ইন বাংলাদেশের সভাপতি আনিসুর রহমান,প্রতিষ্ঠাতা পরিচালক জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন খোকা প্রমুখ।মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তার বক্তব্যে ব্লাড সোসাইটি ইন বাংলাদেশের যে কোনো যুক্তিসঙ্গত প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।সোসাইটির মানবতাবাদী কর্মকান্ড ভবিষ্যতে আরো বেগবান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com