বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

মানুষের যে ভালোবাসা পেয়েছি তার ঋণ কখনো পরিশোধ হবার নয় -এমপি তোফায়েল আহমেদ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বোরহানউদ্দিন ভোলা:
একটি সাধারণ পরিবারের সন্তান হয়েও রাজনৈতিক পরিমণ্ডলে মানুষের যে ভালোবাসা পেয়েছি তার ঋণ কখনো পরিশোধ হবার নয়। এ ভালোবাসার কারণে আমি একাধিকবার এ আসনে এমপি হয়েছি। মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছি। এ এলাকার মানুষের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো।
বুধবার বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে মুঠোফোনে মুঠোফোনে যুক্ত হয়ে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক সফল বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমদ।
তিনি আরো বলেন, আমার অবর্তমানে এ আসনের প্রতিনিধি হিসেবে আলী আজম মুকুলকে আপনাদের হাতে তুলে দিয়েছি। এ আসনের এমপি হিসেবে ইতিমধ্যেই সে আস্থার প্রতিদান দিয়েছে। নিজ কর্মগুণে সে দক্ষতার পরিচয় দিয়েছে। তার প্রশংসা করলে গর্ভে আমার বুক ভরে যায়। তখন আমার মনে হয় প্রতিনিধি বিচার করতে আমি ভুল করেনি। এসময় তিনি নিজের অসুস্থতা্র জন্য দোয়ার চেয়ে সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান। বিশেষ অতিথির বক্তৃতায় ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল বলেন, কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের এ অপতৎপরতা রুখতে আওয়ামী লীগ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দকে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। ইফতার মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, দৌলতখান পৌরসভার মেয়র মো. জাকির হোসেন তালুকদার,ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, ওসি মো. শাহীন ফকির, পৌর কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com