মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান দু’মাংস ব্যবসায়ীর জরিমানা

Reading Time: < 1 minute

রুমানা আক্তার মেহেরপুর:
মেহেরপুরের গাংনী পৌর শহরের কাথুলী মোড় বাজারে ভ্রাম্যমান আদালতের দু’মাংস ব্যবসায়ীকে অতিরিক্ত দামে মাংস বিক্রি করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা বাজার মনিটরিং কমিটির বেঁধে দেয়া ৫ শ’ টাকার বেশী মূল্যে অর্থ্যাৎ সাড়ে ৫শ’ থেকে ৬ শ’ টাকা মূল্যে মাংস বিক্রি করার অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধে আদালত পরিচালনা করা হয়। ৪মে মঙ্গলবার দুপুরের দিকে গাংনী বাজারের কাথুলী মোড় বাজারে মাংস ব্যবসায়ী আরিফ কসাই কে ৩ হাজার টাকা ও আব্বাস কসাইকে ৩ হাজার টাকা সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বেশী দামে মাংস না বিক্রির জন্য আল্টিমেটাম দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী । এসময় গাংনী থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী জানান, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪০ ধারা মোতাবেক অপরাধ করায় তাদের অর্থদন্ড দেয়া হয়েছে। এর আগেও তাদের সতর্ক করা হয়েছিল বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। তারা নিজেদের দোষ স্বীকার করায় তাদের বিরুদ্ধে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com