মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

Reading Time: < 1 minute

রুমানা আক্তার মেহেরপুর:
মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধায় চুরি যাওয়া ল্যাপটপ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে তা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। জানাগেছে, মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টি,বি সেকশনের টেকনিশিয়ান মাখন এর ব্যাবহৃত এইচপি কোম্পানীর একটি ল্যাপটপ চুরি হয়ে যায়। ল্যাপটপ চুরির ঘটনা জানতে পেরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ল্যাপটপটি খোঁজাখুঁজি শুরু করেন। ল্যাপটপের সন্ধানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার বিডি দাসকে দায়িত্ব দিলে বিডি দাস বিভিন্ন মাধ্যমে সন্ধান শুরু করেন। পরে সিসি টিভির ফুটেজ দেখে ল্যাপটপ চুরির সাথে জড়িত ব্যাক্তিকে সনাক্ত করে ল্যাপটপ টি উদ্ধার করেন। বিডি দাস জানান, ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে, তবে কোথায় থেকে উদ্ধার হয়েছে তা জানাতে চাননি। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফ পিও আহাম্মেদ রাইহান শরিফ জানান, শুক্রবার সন্ধায় টি,বি কক্ষ থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার হয়েছে। চুরির সাথে জড়িতদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছেনা বলেন, ডাক্তার বি ডি দাস। এ বিষয়ে গাংনী থানায় একটি জিডি করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com