শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

রাজশাহীতে ম্যান্ডেলা দিবস উদযাপন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীর শহীদ মামুন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান প্রদর্শনে প্রতিবছর ১৮ জুলাই সারাবিশ্বে দিবসটি উদযাপিত হয়।রোটারেক্ট অফ অ্যাপ্রোচ রাজশাহী ও ইয়ুথপ্রেনার নেটওয়ার্কের দিবসটি উপলক্ষে এই আয়োজন করে। এতে রচনা প্রতিযোগিতা ও কুইজে অংশ নেন শিক্ষার্থীরা। রচনার মূল বিষয় ছিল নেলসন ম্যান্ডেলার জীবনী। শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় ছাত্র-ছাত্রীরা।রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ তামিম ইসলাম ও দ্বিতীয় স্থান অধিকার করে দশম শ্রেণির শিক্ষার্থী মাহিন নাফিজ শুভ। কুইজে প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণীর শিক্ষার্থী এস ওহীফা তামান্না ও দ্বিতীয় স্থান অধিকার করে লাইলা সুলতানা।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মোঃ গোলাম মাওলা ও রোটারী ক্লাবের সভাপতি মোঃ শরিফুল ইসলাম।পরবর্তীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির আরেক অধ্যক্ষ রোটারী ক্লাবের সাবেক সভাপতি এ. জেড. এম শফিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীসহ আরও অনেকে।২০০৯ সালের ২৭ এপ্রিল নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন বিশ্ববাসীকে ম্যান্ডেলা দিবস পালনের আহŸান জানায়। এই দিনটিকে ছুটির দিন হিসেবে না রেখে তারা নেলসন ম্যান্ডেলার আদর্শে সামাজিক সেবামূলক কাজকর্মের দিন হিসেবে বেছে নেওয়ার কথা বলেন। একই বছরের নভেম্বর মাসে নেলসন ম্যান্ডেলার সম্মানে জাতিসংঘ আনুষ্ঠানিক ভাবে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস উদযাপনের ঘোষণা দেয়। ২০১০ সালের ১৮ জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিনে প্রথম এই আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com