মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

News Headline :
শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কৃত রাসিক পাবনার আমিনপুরে নিখোঁজ ব্যবসায়ীর আগুনে পোড়া লাশ মিলল হলুদ ক্ষেতে পাবনার সাঁথিয়ায় শিক্ষার্থীকে হত্যার সন্দেহ থাকলেও ময়নাতদন্ত ছাড়াই দাফন রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি নারীসহ গ্রেপ্তার ২ রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজশাহী জেলা প্রশাসকের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:

রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) নবনির্বচিত সভাপতি এসএম আব্দুল মুগণী নীরো ও সাধারন সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ তালিকার একটি কপি জেলা প্রশাসক এর হাতে তুলে দেয়া হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল আরআরইউ-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দেশ ও জাতীর কল্যানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য পরামর্শ দেন জেলা প্রশাসক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহম্মদ মোস্তফা শিমুল, অর্থ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রাহিদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন সম্রাট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোজাম্মেল হক রনি, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মোঃ রুমেল, নিবাহী সদস্য মোঃ মিজানুর রহমান টনি, মোঃ ওয়ালিল্লাহ্, সদস্য মোঃ রাজিব আলী সরকার রাতুল, অভিলাষ দাস তমাল, এহেসান হাবিব তারা, মোঃ সারোয়ার জাহান বিপ্লব, মাসুদ আলী পুলক, মোঃ মামুনুর রহমান কাঁচু, মোঃ বাবুল, মোঃ সুমন, মোঃ পারভেজ ইসলাম, বানী ইসরাইল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com