মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

র‌্যাব-১২’র অভিযানে জোড়া খুনের মামলার ৩ আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২:
র‌্যাব-১২’র অভিযানে জোড়া খুনের মামলার ৩ আসামি গ্রেফতার।
মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ০২ ডিসেম্বর ২০২৩ খ্রি. রাত্রী ০৪.০০ ঘটিকার সময় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘গাজীপুর জেলার সদর থানাধীন পূর্ব বাংলা বাজার এলাকায়’’ অভিযান পরিচালনা করে জোড়া খুনের মামলার এজাহারনামীয় ০৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ দুলাল খান (৪২), পিতা- মৃত আজাহার আলী খান, ২। মোঃ আসাদুল খান (৩৫), পিতা- আঃ মজিদ খান, ৩। মোঃ ইউনুস খান (২২), পিতা- মোঃ দুলাল খান, সর্ব সাং- ইছামতি, থানা ও জেলা-সিরাজগঞ্জ।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিগণদের সাথে বাদী মোঃ হাবিবুর রহমান খান এর সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও শত্রুতা ছিল। সেই শত্রুতার জেরে গত ১৯-১০-২০২৩ খ্রি. তারিখে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে তার ছোট ভাই এবং ভাতিজাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে এবং ঘটনাস্থলেই বাদীর ছোট ভাই মোঃ আল আমিন খান মৃত্যু বরণ করে। বাদীর ভাতিজা মোঃ আল আমিন শেখকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৬৭, তারিখ ২১-১০-২০২৩; ধারাঃ- ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামিদেরকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোহাম্মদ ইলিয়াস খান স্কোয়াড্রন লীডার,কোম্পানি কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com