বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

লক্ষ্মীপুরের রায়পুরে ডাক বাংলোর পুকুরে ডুবে যুবকের মৃত্যু

Reading Time: < 1 minute

লক্ষ্মীপুর,থেকে আহসান হাবীব:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জেলা পরিষদ ডাক বাংলো পুকুরে ডুবে মোঃ জসিম উদ্দিন (১৮) নামের এক যুবক মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের সফিউল্যা মাষ্টার বাড়ির মোঃ জহিরুল ইসলামের ছোট ছেলে।

স্থানীয়দের মতে, রায়পুর পীর বাড়িতে বাসাবাড়া করে থাকতেন জহিরুল ইসলাম ও তার ছোট ছেলে মৃত জসিম উদ্দিন, আজ সোমবার দুপুরে তার এক বন্ধু নিলয়ের সঙ্গে সাতার কাটতে গিয়ে হঠাৎ স্বাসকষ্ট জনিত কারনে সে পুকুরের মাঝখানে ডুবে যায়। ঐ সময় তার বন্ধু নিলয় তাকে বাঁচাতে গিয়ে ব্যর্থ হয়। পরে তার চিৎকারে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালের কত্যবরত ডিউটি ডাক্তার তার শারিরিক পরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। জসিম উদ্দীনের মরদেহ রায়পুর থানা পুলিশের মাধ্যমে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com