বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

লাখাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১২

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর :
হবিগঞ্জের লাখাই থানার লক্ষীপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ২৬ এপ্রিল  সকাল আনুমানিক ৯’০ টায় শুরু হওয়া সংঘর্ষে প্রায় ১’৩০ মিনিটের উভয় পক্ষের মধ্যে দাওয়া পালটা ধাওয়া হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায় প্রতিপক্ষের ফিকলের ঘাই এসে আবু সিদ্দিকের ছেলে জহিরুল ইসলাম (২৬)এর বুকে বিধে। এলাকাবাসী রক্তাক্ত জহিরুল কে মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আহত হয় ১২ জন। জানা যায় গোষ্ঠীগত দলাদলির কারনে বর্তমান মেম্বার হিরা মিয়ার সাথে সাবেক মেম্বার মুজিবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম জানান, আধিপত্যের বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে গুরুতর আহত জহিরুল ইসলাম কে ঢাকায় চিকিৎসার নিয়ে যাওয়ার সময় তার অবস্থার অবনতি মাধবপুর উপজেলা সদর নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মাধবপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ডাঃ ইসতিয়াক মামুন ঘটনার সত্যতা স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com