মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

শিবচরে রাতের আঁধারে গোয়াল ঘর থেকে ২টি গাভী গরু নিয়ে উধাও চোর চক্র

Reading Time: < 1 minute

রাকিবুল হাসান(রকি),মাদারীপুর:
মাদারীপুরের শিবচরে এক কৃষকের ২ টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় এলাকায় হামিদুল হক লিটন ভইট্টার বাড়িতে এ ঘটনা ঘটে।পরে লিটন ভুইট্টা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।লিটন ভুইট্টা জানান, গত শনিবার দিবাগত রাতে তার গোয়াল ঘরে তার পালিত ৩টি ছোট গরু ও দুইটি বড় মোট ৫টি গরু রাখা ছিল।রাত সোয়া তিনটার দিকে তিনি ঘুম থেকে উঠে গরু পাচটিকে খাবার দেন ও গোয়াল ঘরে মশা তাড়াতে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে তিনি ঘুমাতে যান।পরে ভোর সোয়া চারটার দিকে ঘুম ভাঙলে তিনি গোয়াল ঘরের ভিতর বড় দুইটি গরু না দেখতে পেয়ে বাড়ির লোকজনকে ডেকে তুলেন।পরে তার পরিবার থেকে জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিয়ে জানালে রবিবার সকালে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে রবিবার বিকেল তিনি শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।তিনি আরো জানান, আমি খুব কষ্ট করে গরু দুইটি লালন পালন করছি।গরু দুইটির আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।শিবচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।গরুর মালিকে গতকাল থানায় একটি অভিযোগ দিয়েছেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com