সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

শিবপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reading Time: < 1 minute

মাহবুব খান,শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে চারশতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বাঘাব নাওহোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেট্টো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোহসিনা জান্নাত রিমির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার,শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ। বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সিদ্দিক মাষ্টারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিএসসি।
মোহসিন জান্নাত রিমি বলেন,অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে একটু উষ্ণতা ছড়াতে আমি সুদূর যুক্তরাষ্ট্র থেকে জন্মভূমিতে ছুটে এসেছি,আমার দ্বারা যদি অসহায় মানুষেরা সামান্য উপকৃত হয় তাতেই আত্মতৃপ্তি মিলবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com