সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

শিবপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম,বাঘাব ইউ’পি চেয়ারম্যান মোঃ জাহিদ সরকার, পুটিয়া ইউ’পি চেয়ারম্যান মোঃ খন্দকার হাসান উল সানি এলিছ, দুলালপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ শামীম মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় আইনশৃঙ্খলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা নিয়ে যে সকল সমস্যা আছে তা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com