সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

শিবপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

Reading Time: < 1 minute

মাহবুব খান,(নরসিংদী) শিবপুর:
নরসিংদীর শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ জুলাই ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা, নরসিংদী -৩ শিবপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ মোহাম্মদ হেলাল উদ্দিন,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়াসহ বিভিন্ন ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যানবৃন্দ।এসময় বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং,অবৈধভাবে ফসলী জমির মাটি ও লালমাটির টিলা কাটা,বালু উত্তোলন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com