সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

শিবপুরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Reading Time: < 1 minute

মাহাবুব খান, শিবপুর  নরসিংদী :
নরসিংদীর শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহনের ব্যক্তিগত ও উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার সদর রোডস্থ এই অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অত্র অফিসের পার্শ্ববর্তী বাড়ির মালিক মাসুদ মীর হঠাৎ গভীর রাতে এমপির অফিসে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং নিজ বাসা থেকেই মটর ছেড়ে আগুণ নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই অফিসটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এব্যাপারে প্রত্যক্ষদর্শী মাসুদ বলেন, রাত পৌনে একটার দিকে হঠাৎ দেখেন এমপির অফিসে আগুন জ্বলছে। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকেন এবং নিজেই বাসার মটর ছেড়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যান নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিএিম বার), এএসপি সার্কেল (শিবপুর) মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, ওসি ফিরোজ তালুকদার প্রমুখ।  আগুন লাগায় এই অফিসের প্রয়োজনীয় কাগজপত্রসহ আসবাবপত্র, দুটি টেলিভিশন, ইলেকট্রিক ফ্যানসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল বলেন, এই অফিস থেকে সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।  শিবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ হেলালউদ্দিন জানান, রাত একটায় আগুণ লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সম্পূর্ণ আগুণ নিয়ন্ত্রণ করতে তাদের দেড়ঘন্টা সময় লাগে বলে জানান। কি কারণে আগুণের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে জানা জাবে বলে জানান তিনি। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির বলেন, অত্র অফিসটি এমপি জহিরুল হক ভূইয়া মোহনের নিজস্ব অফিস। এখানে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় রয়েছে। তিনি আরও বলেন,আওয়ামীলীগ অফিসে আগুণ, উপজেলা চেয়ারম্যানকে গুলি একই সূত্রে গাঁথা।
স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন মুঠোফোনে বলেন, ইহা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়। ফলে দলীয় ভাবে তারা ব্যবস্থা নিবে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com