শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

শিবপুরে আনন্দ মিছিলে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

Reading Time: < 1 minute

আশরাফুল ইসলাম সবুজ,নরসিংদী :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ মিছিলে অংশ নিয়ে আমাল হোসেন ভূইয়া (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে । মিছিলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। নিহত আমাল ভূইয়া উপজেলার ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিনের ছেলে। সে উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শিবপুর কলেজগেইট মডেল মসজিদের সামনে এসে পৌঁছলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঢলে পড়েন আমাল। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নেতাকর্মীদের মাঝে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com