সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

শিবপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর.এম.ও ডাঃ ফিরুজ শাহীনুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সাবিনা আক্তার। এছাড়া সভায় শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান উপস্থিত ছিলেন। সভায় বিশ্বজুড়ে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবন মান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীর নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com