সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

শিবপুরে কুকুরের কামড়ে আহত ১০

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুর উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশংকাজনকহারে বেড়েছে। গত দুদিনে উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ভ্যাকসিন না থাকায় তাদের নরসিংদী সদর ও ঢাকা সংশ্লিষ্ট  হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিরা হলেন উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের মৃত আমজাদের ছেলে শামসুল (৬৫), ধানুয়া গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে সবুজ (৩৬),জাহার আলীর স্ত্রী মিলন বেগম (৪০),অলেকচানের স্ত্রী নূরজাহান (৩৫),দত্তেরগাঁও গ্রামের সালামের ছেলে রকিব (১৮) সহ অন্তত ১০জন। বাড়ি থেকে বের হয়ে কাজে যাওয়ার সময় কিংবা চায়ের দোকানে,বাজারে ও বিভিন্ন গন্তব্যে যাওয়ার সময় তারা কুকুরের কামড়ে আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিনের ব্যবধানে উপজেলার দুলালপুর,গড়বাড়ি,দত্তেরগাঁও,খড়িয়া ও ধানুয়া গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ১০জন শিশু,কিশোর,মহিলা ও বৃদ্ধ ব্যক্তিকে কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে।আহত ব্যক্তিদের হাতে,পায়ের গোড়ালি ও কপালে কামড়িয়ে গুরুতর জখম করেছে বলে জানা যায়।এতে বিভিন্ন এলাকায় ‘পাগলা’ কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা আহমেদ জানান, হাসপাতালে সরবরাহকৃত ভ্যাকসিন শেষ হয়ে গেছে। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার ফলে আমরা চিকিৎসা দিতে পারছিনা। নতুন বরাদ্দ পেলেই ভ্যাকসিন দেওয়া যাবে। বেওয়ারিশ কুকুর মারা বন্ধ থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন শিবপুর উপজেলাবাসী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com