সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

শিবপুরে গৃহ শ্রমিকদের নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে গৃহ শ্রমিকদের নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ই জুলাই) সকালে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) তাদের নিজস্ব কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা তাদের সমস্যাগুলো নিয়ে অভিজ্ঞতা বর্ণনা করেন। অভিবাসী শ্রমিকের মজুরি চুরি ও অভিবাসীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধে একটি আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া প্রতিষ্ঠা করার যে দাবি উঠেছে তাকে জোরালো করা এবং নিশ্চিত করার জন্য মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর সহযোগিতায় এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বমসা’র নির্বাহী পরিচালক শেখ রোমানা।এ সময় উপস্থিত ছিলেন বমসা’র চেয়ারম্যান লিলি জাহান, বমসা শিবপুর শাখার ফিল্ড ফ্যাসিলেটেটর রুবি বেগম,মুভিলাইজার মুর্শিদা বেগম,শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম,সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com