রবিবার, ১০ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

শিবপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মাহবুব খান, নরসিংদী শিবপুর:
নরসিংদীর শিবপুর পৌরসভার নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত হয়েছে।নগর যুবসমাজের উদ্যোগে শনিবার (৭ জানুয়ারি) বিকেলে রাখিল পৌর মডেল স্কুলের পার্শ্ববর্তী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিম মোল্লার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া,পৌরসভা আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক ফারুক খান,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন,পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক,আরিফ মোল্লা,উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল শেখ কাউছার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,পৌরসভা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম খান জনি,পৌরসভা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন,উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শেখ প্রমূখ।খেলা পরিচালনা করেন জুয়েল মোল্লা,হারুন মোল্লা ও মামুন।কাছিটান খেলায় বিবাহিত দল বনাম অবিবাহিত দল অংশগ্রহণ করে।হাজারো দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনামূলক এই কাছিটান খেলায় অবিবাহিত দল জয়লাভ করে।পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com