সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে নিহত-১,আহত-১

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় গুপ্তপারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম ওই এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। আহত হলেন একই এলাকার মৃত ফালু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৬৫)।পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তাঁর দূরসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে তাঁদের মধ্যে ঝগড়া হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দ্বীন ইসলাম নিহত হন। এ ঘটনায় আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, পূর্ব বিরোধের জেরে দ্বীন ইসলাম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com