সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

শিবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

Reading Time: < 1 minute

মাহবুব খাম,শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক  প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে ধানুয়াস্থ শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.মোহসিন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর মৃধা,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মো. রুহুল ছগীর,মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিছ,উপজেলা শাখা জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম,সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ।এছাড়াও উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু মৃধা, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অপু সরোয়ার খান,পৌরসভা তাঁতীলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মিঠুসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাগণ,অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com