বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

শিবপুরে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে যুবলীগের প্রস্তুতি সভা

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশে উন্নতি করণে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল ইসলাম খান নিখিল এর নির্দেশে নরসিংদীর শিবপুরে উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে শিবপুর উপজেলা যুবলীগ কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাজাহারুল ইসলাম।উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মোল্লা তাজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল,সদস্য নাদিম উদ্দিন সুজন,জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী,সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন,ফখরুল ইসলাম মিতু।
এ সময় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।সভায় ২২ জুলাই কেন্দ্র ঘোষিত তারুণ্যের জয়যাত্রা সফল করতে আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com