সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

শিবপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

Reading Time: < 1 minute

মাহবুব খান , নরসিংদী শিবপুর:
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।বুধবার (৯ নভেম্বর) সকালে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জহিরুল হক ভুইঁয়া মোহন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজো সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইঁয়া রাখিল, সহ-সভাপতি আলমগীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,১০ বছর আগেও আমরা ডিজিটাল বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিলামনা,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সুবিধার অন্তর্ভুক্ত হয়েছি।সেই সময়ে বাংলাদেশের অবস্থান এবং বর্তমানে বাংলাদেশের অবস্থানের যদি তুলনা করেন তবে আগামীতে অবশ্যই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিবেন।আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প কোন নেতৃত্ব নেই।
পরে অতিথিবৃন্দরা ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com