সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

শিবপুরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: সজীব।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাব এর আহ্বায়ক বদরুল আলম,সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ,খোরশেদ আলম,সাবেক আহবায়ক কামাল প্রধান,সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন,সাবেক যুগ্ম সম্পাদক মোমেন খান,সাবেক প্রচার সম্পাদক মাহবুব খান,সদস্য শেখ মানিক প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন,শিবপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও উপজেলাবাসীকে উন্নত সেবা প্রদানে নবাগত ইউএনও সর্বোচ্চ চেষ্টা করবেন,তাছাড়া মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করতে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সাংবািকরা সর্বোচ্চ সহযোগিতা পাবেন বলে আমরা আশাবাদী।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: সজীব বলেন, যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবেন,এবং প্রয়োজনে ফোন করবেন।৩৪ তম বিসিএসের এ কর্মকর্তা শিবপুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য,গত ২৬ সেপ্টেম্বর ইউএনও শাহ্ মো: সজীব শিবপুর উপজেলায় যোগদান করেন।এর আগে তিনি রাজবাড়ি জেলার কালুখালী উপজেলায় কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com