সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

শিবপুরে নির্জন জঙ্গলে মিলল অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে নির্জন জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বাঘাব মিয়াজি বাড়ির পশ্চিম পাশে হারুন মিয়ার নির্জন একটি জঙ্গল থেকে নাকে মুখে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩০/৩৫ হবে বলে জানান পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানান, হারুন মিয়া বিকেল বেলায় গাছের লতাপাতা কাটার জন্য জঙ্গলে গিয়ে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির খানকে জানান। পরে মনির খান শিবপুর মডেল থানায় খবর দিলে থানার সেকেন্ড অফিসার এসআই আফজাল সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাত ৮ টার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।খবর পেয়ে ঘটনাস্থলে যান শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার। আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় সনাক্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খবর দেওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে গতকাল রাতের কোন এক সময় তাকে কেউ হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। নিহতের দুই হাতের সবকটি আঙুলের মাথায় ব্লেড দিয়ে কুচিকুচি করে কাটা থাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতের পড়নে ছিল সাদা রঙ্গের পায়জামা, লাল রঙের কামিজ,তার উপরে কালো রঙের বোরকা ও সাদা রঙের ওড়না। লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও গামছা পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com