সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

শিবপুরে পালিত হলো ৫২তম জাতীয় সমবায় দিবস

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
সমবায়ে গড়েছি দেশ, স্মাট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যে নরসিংদীর শিবপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।উপজেলা প্রশাসন ও সমবায়ের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (৪ অক্টোবর) উপজেলা পরিষদের নতুন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ সজীব এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির মিস্টার, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন,প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জলিল হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com