মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, শিবপুর, নরসিংদী :
নরসিংদীর শিবপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তের গাঁও মধ্যপাড়া এলাকার হযরত আলী ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়ার পুকুরে এ ঘটনা ঘটে।বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৩  লাখ টাকার বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে।ভুক্তভোগী মৎস্য চাষী সোহেল ভূঁইয়া বলেন,ভাড়া নেওয়া ৯০ শতাংশের একটি পুকুরে ব্যাংক থেকে লোন নিয়ে আমি মাছ চাষ করছি।তিন মাস আগে মাছের পোনা ছেড়েছি।এবার পুকুরে পাঙ্গাস,তেলাপিয়া,সিলভার,রুইসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে,যার ফলে আমার ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার বলেন,সোহেলের পুকুরে বিষ দেওয়ার ব্যাপারে আমি অবগত নই। অভিযোগ পেলে প্রকৃত অপরাধীদের সনাক্ত  করে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com