বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শিবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন স্থাানীয় সংসদ সদস্য,উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ সজীব এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ,বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পরে কুইজ প্রগিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com