সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

শিবপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে দলীয় নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির। সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান,যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আমির হোসেন,জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূঁইয়া জুনু,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া,সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ।এসময় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com