সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

শিবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে জনসচেতনতার লক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন,প্রয়োজনীয় ব্যবস্থা নিন’।মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে র‍্যালিটি কলেজগেইট থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপস্থিত ছিলেন শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: একরামুল হক রিপন,পরিচালক রফিকুল ইসলাম,কাউসার আহমেদ,শাখাওয়াত হোসেন সুজন,জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: প্রফেসর মশিউর রহমান রিকাবদার রিজভী, ডা: প্রমিজ কুমার শিব,শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম,সাধারণ সম্পাদক শেখ মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান,প্রচার সম্পাদক ডালিম খান,নির্বাহী সদস্য মোমেন খান,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাবুর রহমান সানিসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে শিবপুর ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রি ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। উল্লেখ্য, ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালন শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com