সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

শিবপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর শিবপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় শিবপুর উপজেলা পরিষদ কার্যালয়ের মাঠ হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সজীবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর,শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ ও এসএম খোরশেদ আলম প্রমুখ। ইউএনও বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে আমি সকল শিক্ষককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি সভ্যতার দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রতিটি সভ্যতা গড়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন শিক্ষকরা।
শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার আচার-আচরণের গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে।এসময় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com