মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

শিবপুরে বিসিক শিল্পনগরীর (সম্প্রসারণ) শুভ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে নরসিংদী বিসিক শিল্পনগরী (সম্প্রসারণ) এর শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (৭ অক্টোবর) বিকেলে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগরে এই শিল্পনগরীর উদ্বোধন করা হয়।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার,স্থানীয় এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন,শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ,শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা,জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম,জেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।নরসিংদী জেলা প্রশাসক বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক এর চেয়ারম্যান (গ্রেড -১) মুহ: মাহবুবুর রহমান,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল প্রমুখ।শিল্পমন্ত্রী বলেন,একাত্তুরে যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তেমন আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে আগামী নির্বাচনকে ঘিরে।যুদ্ধ করতে হবে স্বাধিনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবং শত্রুদেরকে চরম আঘাত করার জন্য যারা ষড়যন্ত্র করেছিলো মুক্তি যুদ্ধের সময় ও পরবর্তী সময়।আজকে তারা আবারো দলবেঁধে মাঠে নেমেছে,তাই আমরা যদি কোন ভুল করে ফেলি তবে জাতী আবার বিশাল বিপদের সম্মুখীন হবে।ব্যাহত হবে এদেশের ধারাবাহিক উন্নয়ন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য মনজুরুল মজিদ মাহমুদ সাদী ও পুটিয়া ইউপি চেয়ারম্যান হাসান উল সানী এলিচসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com