সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী:
নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: হারুনুর রশীদ খানের উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খানের সভাপতিত্বে ও সন্তান কমান্ডের সদস্য সচিব অপু সারোয়ার খানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহসীন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মৃধা,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক আসদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক বিপ্লব চক্রবর্তী,বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার,জেলা যুবলীগের সাংগঠিনক সম্পাদক ইফতেখার উদ্দীন খান নিপুন প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের  দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম,সাধারণ সম্পাদক আরিফুল হাসান,উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল শেখ কাউছার,পৌরসভা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক ওমর ফারুক,পৌরসভা তাঁতীলীগের সভাপতি জহিরুল ইসলাম মিঠু,পৌরসভা মৎসজীবী লীগের সভাপতি জাকির হোসনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
বক্তারা অতিসত্বর হারুনুর রশীদ খানের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খানকে নিজ বাসভবনে গুলি করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।বর্তমানে তিনি ঢামেকে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com