শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

News Headline :
খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান

শিবপুরে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে ২০২২-২০২৩ রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৯ জানুয়ারি) সকালে আইয়ুবপুর ইউনিয়নের দক্ষিন ঘাশিরদিয়া মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড.মো: মাহবুবুর রশীদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান,উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল,শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ মো: হেলাল উদ্দীন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক,আইয়ুবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সহ উপকারভোগী কৃষক কৃষাণীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কৃষকরা ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে।আপনাদেরকে ভালো রাখতেই আমাদের এই কর্মসূচি।বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তবুও ভবিষ্যতের কথা চিন্তা করে মাননীয় প্রধান্ত্রীর নির্দেশে এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com