মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

শিবপুরে মহাসড়কে ঝরে গেল ব্যাংক কর্মকর্তার প্রাণ

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসমা আক্তার নামে এক নারী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বাদল মিয়ার মেয়ে ও রুপালী ব্যাংকের সিনিয়র অফিসার। এ ঘটনায় স্বামী আশরাফুল গুরুতর আহত হন।
জানা যায়, কিশোরগঞ্জ থেকে স্বামীর সাথে মোটরসাইকেলে করে নরসিংদী আসার পথে ইটাখোলায় পৌঁছালে প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই আসমা আক্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দীন মিয়া বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে একজন। তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com