রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

শিবপুরে মহাসড়কে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধের

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় হাসান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাসান আলী পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত তসার আলীর ছেলে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নূর হায়দার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্বজনরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে হাসান আলী সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একপাশ থেকে অপরপাশে যাওয়ার সময় হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা যমুনা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাসান আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার পর অভিযুক্ত বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com