শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শিবপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩,আহত-৭

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলেসহ তিনজন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরো সাত জন।নিহতরা হচ্ছে- মাইক্রোবাসচালক নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সাবদীবাজার এলাকার সুভাস চন্দ্রের ছেলে সাগর চন্দ্র (৩২), যাত্রী চাঁদপুর জেলার মতলব থানার মুন্সীরকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এফাজুল হক (৫০) ও তার ছেলে মোস্তাকিম (১৮)।আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: ইলিয়াছ জানান, দূর্ঘটনার খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় । এছাড়া আহত সাতজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com