সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

শিবপুরে যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

মাহবুব খান, নরসিংদী  শিবপুর:
নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে তা বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার ( ৪ মে) দুপুর ১২ঘটিকায় শিবপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন নেতৃবৃন্দের আয়োজনে এই সংবাদ সম্মেলন করা হয়। শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ সংলগ্ন দেওয়ান আলী মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নবগঠিত যুবদলের আহ্বায়ক প্রার্থী ও শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অহিদ মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, শিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ত্যাগী ও সাবেক বহু ছাত্রনেতাদের স্থান হয়নি। অনেক অযোগ্য, অপরিচিত লোকদের এই কমিটিতে রাখা হয়েছে। দুই দফায় করা কমিটিতে একই ব্যক্তির নাম একাধিকবার পদে রাখা হয়েছে। ফলে তিনি শিবপুর উপজেলা যুবদলের এই বিকর্কিত কমিটি বাতিল করে যোগ্যদের দিয়ে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন । উল্লেখ্য গত ১১ এপ্রিল-২০২৩ তারিখে শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে ২ মে সংশোধিত কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে স্থান হয়নি আহ্বায়ক প্রার্থী সাবেক ছাত্রনেতা অহিদ মোল্লাসহ অনেকের। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা আশরাফ হোসেন, এডভোকেট রুবেল মোল্লা, ওয়ালিউল্লাহ, রাজিব ভূইয়া, সোহরাব মোল্লা, ইব্রাহিম, মামুন ভূইয়া, আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com