মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

শিবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুল হক ভুইঁয়ার দাফন সম্পন্ন 

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী:
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসাদুল হক ভুইঁয়াকে (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে সাধারচর ইউনিয়নের বাগের স্কুল মাঠে এই বীর মুক্তিযোদ্ধার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।জানাজা শুরুর আগে শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।
জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সাংসদ জহিরুল হক ভুইঁয়া মোহন,উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ খান,নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু,উপজেলা বিএপির সভাপতি আবুল হারিছ রিকাবদার,সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইঁয়া রাখিল,সাধারচর ইউপি চেয়ারম্যান মোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফরহাদ আলম ভুইঁয়া,নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক মাজহারুল হক টিটু,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com