সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ এর ৫৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধিস্থলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রভাত ফেরীসহ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ আসাদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা,নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী,শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজ,ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। উল্লেখ্য, ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচির আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে (চাঁনখারপুল) এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। আমানউল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ১৯৪২ সালের ১০ জুন নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম মরহুম মাওলানা আবু তাহের। তিনি ছোট বড় সবার কাছে শহীদ আসাদ নামেই বেশি পরিচিত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com