মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

শিবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে অবৈধভাবে লালমাটির টিলা ও ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। হামলায় আহত সাংবাদিক আলম খান দৈনিক নওরোজ পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি,শিবপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও ঢাকা প্রেস ক্লাবের সদস্য। আহত আলম খান জানান, মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার কামরাবো গঙ্গাজলি ব্রিজের কাছে সংবাদ সংগ্রহ করে চলে যাওয়ার সময় কামরাবো গ্রামের জয়নালের ছেলে রনি (৩০) ও সুজাতপুর গ্রামের আবুল হাসেমের ছেলে লুৎফর (৪৮) এর নেতৃত্বে অজ্ঞাত ৩/৪ জন আমার ব্যবহৃত সিনজির গতিরোধ করে।আমি এর কারণ জানতে চাইলে তারা আমাকে গাড়ি থেকে টেনে নামিয়ে কিল ঘুষি মারতে থাকে।আমি তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলে তারা আমার একটি ডিএসএলআর /হ্যান্ডি ক্যামেরা ছিনিয়ে নেয়।পরে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে সন্ত্রাসীরা এই বলে হুমকি দিয়ে চলে যায় যে এই বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করলে সাংবাদিক সাগর-রুনির মতো হত্যা করা হবে। ঘটনার পর আহত সাংবাদিক শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসক জানিয়েছেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিনিয়র সাংবাদিক আলম খানের উপর হামলায় শিবপুরের বিভিন্ন মহল ও ফেসবুকে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন হামলার শিকার সাংবাদিক আলম খান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com