মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

শিবপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সানজিদা আক্তার মালা (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার মালা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামের পশু চিকিৎসক শহিদুল ইসলামের একমাত্র মেয়ে। এ বছর শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে সানজিদা তার বাবার মোটরসাইকেল যোগে কম্পিউটার ক্লাস করার উদ্দেশ্যে বাড়ি থেকে সড়কে বের হয়। পরে সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পিছনে বসা সানজিদা ছিটকে পড়ে যায়। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক সানজিদার মাথায় চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই স্বজনরা এসে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি নূর হায়দার তালুকদার বলেন, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com