শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন

শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১লা ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ,মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন।এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার,প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান,দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম মোল্লা প্রমূখ। ১ লা ডিসেম্বর থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ৯ টি ইউনিয়নে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com