রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

শিবপুরে হরিপাগল দেবালয় নাটমন্দির নির্মাণকাজের উদ্বোধন

Reading Time: < 1 minute

মাহবুব খান, নরসিংদী শিবপুর:
নরসিংদীর শিবপুরে হরিপাগল দেবালয় নাটমন্দির নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে হরিপাগল দেবালয় মন্দির পরিচালনা কমিটির আয়োজনে উপজেলার আড়ালী গ্রামে অবস্থিত মন্দিরের নির্ধারিত স্থানে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও হরিপাগল দেবালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  মনিন্দ্র চন্দ্র বর্মনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সুশান্ত বর্মন,সদস্য সচিব রাজন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক লোকনাথ চন্দ্র বর্মন প্রমূখ।
উদ্বোধনের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইএনও বলেন,আপনাদের সম্প্রীতিতে আমি মুগ্ধ।যার যার ধর্ম পালনের মধ্য দিয়ে আমাদেরকে ভালো কাজ দিয়ে ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com