শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

News Headline :
খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান

শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব,সম্পাদক অজয়

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বীবার্ষিক সম্মেলনে বিপ্লব চক্রবর্তীকে সভাপতি ও অজয় কৃষ্ণ গোস্বামীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষ,প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে,বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাশ।
শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সহ-সভাপ‌তি প‌রিমল চন্দ্র ঘোষ, বিজয় কৃঞ্চ গোস্বামী, জ্যো‌তিরাম দাস,যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মলয় বর্মন, প্রনব সাহা সেন্টু, তন্ময় দাস তনু,উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সা‌বেক সভাপ‌তি   বিনয় কৃঞ্চ গোস্বামী,জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের কার্যক‌রি সদস‌্য বিনয় চক্রবর্তী, সুবল চন্দ্র শর্মা,শ্রী প্রীতম দাস র‌নি প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে পুনরায় বিপ্লব চক্রবর্তীকে সভাপতি ও সাধারন সম্পাদক পদে অজয় কৃষ্ণ গোস্বামীকে নির্বাচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com