মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

শিবপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুর বাজারের চালপট্টিতে সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চালপট্টির একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।অগ্নিকান্ডে শাজাহান,মোশারফ,জয়নাল ও কাউছারের পাইকারী মুদির দোকান,বেলায়েতের ইলেকট্রনিকের দোকান ও মালামাল আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।তাছাড়াও খোরশেদের ঔষধের দোকান ও রাজিবের মাইকের দোকানে আগুন লাগে। এতে দেড় কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। খবর পেয়ে শিবপুর উপজেলা প্রশাসন,শিবপুর মডেল থানার টিম ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেন।শিবপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোশারফ হোসেন জানান ৯৯৯ থেকে আমরা  আগুন লাগার খবর শুনে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। শিবপুর বাজার কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খান বলেন, আগুন দেখে আমরা ফায়ার সা‌র্ভিসে খবর দেই। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। বাজারের ব্যাবসায়ীরাও আগুন নেভানোর কাজে যোগ দেন। এক ঘণ্টার ‌চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।তবে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com