শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শ্রীপুরে নদী ভাঙন পরিদর্শনে সাংসদ শামীম

Reading Time: < 1 minute

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন চরের তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও জিও টিউব ফেলা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গত মঙ্গলবার বিকালে সাংসদ শামীম নৌকা যোগে ভাঙন কবলিত বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখেন এবং জিও টিউব ফেলা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আবু রায়হান, শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, কাপাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা ওইউনিয়ন জাতীয় পাটির নেতা, মিজানুর রহমান মিলন, নজরুল ইসলাম রাজা, মশিউর রহমান প্রমূখ। জানা গেছে, গত এক সপ্তাহের ভাঙনে শ্রীপুরসহ উপজেলার তারপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নে দেড়শত পরিবার নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এছাড়া রাস্তা ঘাটসহ প্রায় ২০০ হেক্টর ফসলি জমি নদীতে তলিয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে ৫০০ শতাধিক বসতবাড়ি ও হাজারও একর ফসলি জমি। সাংসদ শামীম জানান, ভাঙন ঠেকানোর জন্য জিও টিউব ফেলা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থায়ী ভাবে ভাঙন রোধের জন্য নদী সংরক্ষণ বাঁধ নির্মানের পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে ভাঙন কবলিত ৩০০ পরিবারকে টিন ও অর্থ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com