বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

সাংবাদিক খালেদ আহমেদের বাবা লুৎফর রহমান আর নেই

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান:

পাবনা জেলা শহরের দক্ষিণ রাঘবপুরস্থ শায়েস্তা খা রোড নিবাসী হাকিম আলহাজ্ব লুৎফর রহমান আল চিশতী নিজামী ফকির গত শনিবার সকাল দশটায় তার জেলা ফরিদপুরের আরএকটি নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। আলহাজ্ব লুৎফর রহমান ব্যক্তিগত জীবনে একজন রেজিস্টার্ড ইউনানী চিকিৎসক ও ইউনানী কেমিষ্ট ছিলেন। তিনি পাবনার জয় ফার্মাসিউটিক্যালস সহ বেশ কয়েকটি ঔষধ কোম্পানীতে প্রধান কেমিষ্ট হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি চিশতিয়া নিজামিয়া তরিকার একজন শের ই খলিফা ছিলেন। তিনি পাবনা শহরের শায়েস্তা খা রোড জামে মসজিদে দীর্ঘ দিন যাবৎ খতিবের দায়িত্ব পালন করেছেন। তিনি খতিব থাকাকালীন সময়ে অত্র মসজিদ কমিটি থেকে হাদিয়া স্বরূপ কোন টাকা পয়সা গ্রহণ করেননি বলে সংশ্লিষ্টরা জানান। সদালাপী নিজামী ফকিরের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজা নামাজ শনিবার বাদ আসর ফরিদপুরের মনেয়দিয়া গ্রামের তার বাসভবন সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তার ইচ্ছা অনুযায়ী মসজিদ সংলগ্ন তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের জানাজা নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় শুভানুধ্যায়ীদের কাছে পারিবারিক ভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে। উল্লেখ্য মরহুম আলহাজ্ব লুৎফর রহমান সিএনএফ অনলাইন টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাংবাদিক খালেদ আহমেদ এর বাবা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com